• সমগ্র বাংলা

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্বার, আটক-৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী আটক করা হয়েছে। 

বুধবার ভোর রাত ২ টার সময়  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১ নং ওয়ার্ড এলাকায়  সেনাবাহিনীর চৌকষ দলের নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন এবং তার দেহরক্ষী জানে আলম সহ অপর একজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ইত্যাদি সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ১ টি বিদেশি পিস্তল, ১ টি একে-২২ রাইফেল, ১ টি দেশীয় পিস্তল, ২ টি একনলা বন্দুক, ২ টি দেশীয় ধারালো অস্ত্র, ১ টি পিস্তল ম্যাগাজিন, ২ টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল এ্যামুনিশন, ২ টি কার্তুজ এবং ২ টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনী এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo