• সমগ্র বাংলা

পাবনা ৩ আসনে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপি'র শেষ নির্বাচনী জনসভা সোমবার (৯ ফেব্রুয়ারী) চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য দেন, ঢাকা দক্ষিণ বিএনপির নেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ভিপি সেলিম রেজা, প্রভাষক সিরাজুল ইসলাম, রবিউল করিম তারেক, আবু হানিফ, জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, নুরুল করিম খান আরজ, শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, কৃষকদলের নেতা আমিরুল ইসলাম নিক্সন, যুবদল নেতা গোলজার হোসেন, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীম, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম সরকার, শ্রমিক দলের নেতা মোন্তাজ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী হাসান জাফির তুহিন বলেন, আমি আপনাদের সাথে আছি, কথা দিচ্ছি আগামী ৫ বছর আমি আপনাদের হয়ে থাকবো। কোন দূর্নীতিকে প্রশ্রয় দেবোনা। বিএনপির কোন নেতা দূর্নীতি করতে পারবেনা। দূর্নীতি নামক রোগ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হবে। আমার সংসার যদি চলে। তাহলে আপনাদের ও সংসার চলবে। আমার স্ত্রীর যদি চিকিৎসা হয়। আপনাদের স্ত্রীর ও চিকিৎসা হবে। আসুন আমরা একসাথে কাজ করি। ধানের শীষকে বিজয়ী করি। আমি যদি বিজয়ী হই। তাহলে এই এলাকার সকল রাস্তাঘাটের উন্নয়ন করবো। তিনি অভিযোগ করেন একটি দল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার অপচেষ্টা করছে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। জনসভাটি সফল করতে দুপুরের পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠণের হাজার হাজার কর্মী-সমর্থক বালুচর মাঠে এসে হাজির হন। জনসভাটি এক সময় জনসমুদ্রে পরিণত হয়। 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo