• সমগ্র বাংলা

শার্শার নাভারনে অত্যাধুনিক শপিংমল ‘সিটি পার্ক'- এর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ  অভিজাত শপিংমল 'সিটি পার্ক' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চারের আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা। সোমবার দুপুরে ফিতা কেটে শপিংমলটির উদ্বোধন করা হয় এবং পরে অতিথিরা বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় তারা বলেন, আধুনিক এই শপিংমল চালু হওয়ায় উপজেলার প্রান কেন্দ্র নাভারন বাজারে কেনাকাটার পরিবেশ আরও উন্নত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শপিংমল কর্তৃপক্ষ জানায়, ‘সিটি পার্ক শপিংমল’-এ পোশাক, কসমেটিকস, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যের আধুনিক শোরুম রয়েছে। তাছাড়া আরো থাকছে, লিফট, চলন্ত সিড়ি, অভিজাত ফ্যামিলি রেস্টুরেন্ট, বাচ্চাদের বিনোদন জন, পর্যাপ্ত পার্কিং, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুবিধা।

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন উন্নত মানের কেনাকাটার জন্য দূরের শহরে যেতে হতো। এখন নাভারন বাজারেই আধুনিক শপিংমল চালু হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন বলে আশা করছেন। 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo