প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি: এক সময়ের রক্তাক্ত জনপথ হিসেবে পরিচিত নওগাঁ-৬ আসনটি। জেলার নদী-খাল-বিল বেষ্টিত আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে গঠিত এই আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ১১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই উপজেলায় ৩৩টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাণীনগর উপজেলায় ১০টি এবং আত্রাইয়ে ২৩টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কেন্দ্রে গোলযোগ দেখা দিলে তাৎক্ষনিক আইনগত ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।
এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) শেখ মো. রেজাউল ইসলাম রেজু, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা প্রতীক) মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি প্রতীক) আতিকুর রহমান রতন মোল্লা।
রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, ইতোমধ্যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট নির্বিঘ্ন করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, এই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে আমলে নেওয়া হয়েছে।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ ও আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসা করছি সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলনব...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শীত মৌসুম পুরোপুরি শেষ না হ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউন...

মন্তব্য (০)