ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–২ (সদর ও লোহাগড়া) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্লার মাঠ স্থানে এই জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
অনুষ্ঠানে প্রধান আর্কষণ ছিলেন ছাত্রদল মনোনীত ডাকসু ভিপি প্রার্থী আবিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল সনি সহ আরো অনেকে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন ১২ তারিখের নির্বাচন স্বাধীনতার পক্ষের নির্বাচন। তিনি আরো বলেন আমরা যদি নির্বাচনে ধানের শীষ কে নির্বাচিত না করতে পারি তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। জঙ্গির উৎথাপন হবে।
জনসভার বিশেষ আর্কষণ ছাত্রদল মনোনীত ডাকসু ভিপি আবিদুর রহমান বলেন গত দেড় বছরে সবচেয়ে বেশি চাদা বাজি করছে এনসিপি, সবচেয়ে বেশি নিয়োগ বানিজ্য করেছেন এনসিপি।
নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...
ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

মন্তব্য (০)