• সমগ্র বাংলা

উখিয়ায় ক্যাম্পের বাইরে ঘর ভাড়া নিয়ে বসবাস, শিশুসহ গ্রেপ্তার ৬২২ রোহিঙ্গা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজারের উখিয়ায় শিশুসহ ৬২২ রোহিঙ্গাকে আটক করে স্ব স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরা ক্যাম্পের বাইরে ঘর ভাড়া নিয়ে বসবাস ও যাতায়াত করছিল।

জাতীয় নির্বাচন ও গণভোট-২৬ আয়োজনকে সামনে রেখে উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে পালংখালী, থাইংখালী, বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৬২২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে রোহিঙ্গাদের ঘর ভাড়া দেওয়ার অপরাধে ১৩ টি পৃথক মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩ জন বাড়ির মালিককে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 

(৮ ফেব্রুয়ারী) রবিবার  ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরুষ ২১১ জন, নারী ১৯৬ জন এবং শিশু ২০০ জন। তারা উখিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে ও ভাড়া বাসায় অবৈধভাবে বসবাস করছিলেন। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে  ।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পালংখালী ইউনিয়নের আব্দুর রশিদ রহমান, মো. আজিজুর রহমান ও মো. কে-কে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং মো. আব্দুল রশিদকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই ইউনিয়নের শাহিনা আক্তার (১০ হাজার টাকা), সাজু বেগম (১০ হাজার), মো. হারুন (৭ হাজার), সেলিনা আক্তার (৫ হাজার), মো. হামিদুল (৫ হাজার), মো. সৈয়দ আলম (২০ হাজার), মো. নুর হোসেন (৩০ হাজার), আনোয়ারুল আলম (২০ হাজার) ও নুরুল আমিনকে (৫০ হাজার) জরিমানা করা হয়। অপরদিকে ক্যাম্প-১১, ব্লক-ডি/১ এলাকার মো. মঞ্জুর আলমকে আনুমানিক ৪০ পোঁটলা গাঁজাসহ আটক করে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের কারণে এলাকায় বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতেই যৌথবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করেছে।

কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস বন্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ক্যাম্পে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এপিবিএনের (৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাস কোনোভাবেই অনুমোদিত নয়। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই অভিযান। অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা জরিমানা ও ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

সিজন ভালা ধান লাগায়া দেও”: ঈশ্বরগঞ্জে অভিনব স্লোগানে মাজ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “সি...

image

ফরিদপুরের আলিপুরে যৌথ বাহিনীর অভিযান: পিস্তল ও ইয়াবাসহ আটক ১

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর সদর উপজেলার আলিপুর এলাকায় সেনাবাহ...

image

নড়াইল–২ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ড. ফরিদুজ্জা...

নড়াইল প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়া...

image

উখিয়ায় জামায়াতের জনসভা: ‘এই নির্বাচন সাধারণ নয়, রক্তের দ...

কক্সবাজার প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ ...

image

বেনাপোলে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি...

  • company_logo