• সমগ্র বাংলা

জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা—কোনোটাকেই তারা সমর্থন করেনি। এখনো তারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি প্রকৃত বিশ্বাসী নয়।

(৮ ফেব্রুয়ারি) রবিবার গোপালপুর উপজেলার সূতিভিএম সরকারি মডেল হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জামায়াত জান্নাতের মালিক না হয়েও ভোটারদের জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করছে। এটি মুনাফিকদের কাজ। জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। দেশের মানুষকে তাদের হাত থেকে রক্ষা করতে হবে।

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রুবেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়া বিনতে সালাম সাবা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান এবং যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন আরো বক্তব্য রাখেন ধন্যবাদ নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত কর্মীরা বোরখা পরে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। তাই ভোটের দিন সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo