ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ অ্যাখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে।’ আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে এসব দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন, তবেই তার সঙ্গে বুক মেলাবো। যুবদল নেতা নয়নহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।’
এসময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আছে কেবল বিএনপি ফিল্ড।’ তিনি বলেন, ‘তারেক রহমান যে বলেছেন তার প্ল্যান আছে, তার প্ল্যান কী? বেশিরভাগ আসনে সন্ত্রাসী, চাঁদাবাজদের মনোনয়ন দিয়ে প্ল্যান বাস্তবায়ন করছেন তিনি।’
তারেক রহমানকে একজন ‘কাগুজে বাঘ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি গণঅভ্যুত্থানের পর কেন দেশে আসেনি? কার সঙ্গে সমঝোতা করে তিনি দেশে এলেন?’
তার ভাষায়, ‘ঢাকা-৮ আসনে যিনি এমপি হবেন, তিনি হবেন জনতার। আমি একদম মাটির মানুষ। গণঅভ্যুত্থানের পর আপনারা আমাকে দেখেছেন, এমপি হলেও দেখবেন। আমার মধ্যে কোনো প্যাঁচ নেই।’
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)