• রাজনীতি

একটি দল আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে আবারো পূনর্বাসনের চেষ্টা করছে: আসিফ মাহমুদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: একটি দল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবারো রাজনীতিতে পুর্নবাসনের চেষ্টা করলে ১১দলীয় জোট সহ দেশের জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। তিনি অভিযোগ করে বলেন, একটি দলের নেতারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে। তারা  দাঁতে ধার দিয়ে বসে আছে বারো তারিখে পর চাঁদাবাজি, সন্ত্রাসীর স্বর্গরাজ্য গড়ে তুলবে। শনিবার রাত ১১টায় ফতুল্লার ভূঁইগড় এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

এর আগে নারায়ণগঞ্জ চার আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহারের ঘোষণা দেন দলটির আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শাসক ও নেতারা চুরি, লুটপাট করে দেশের সম্পদ বিদেশে টাকা পাচার করে দেশকে শ্মশানে পরিণত করেছে।

এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয় পথসভায় এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী সহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও  সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সারা দেশ জেগে উঠেছে, তরুণরা এরই মধ্যে রায় দিয়েছে: জামায়া...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স...

image

‎নাহিদ ইসলামের দাবি—বিগত আমলেও ঢাকা-১১ আসনের ভূমিদখলের ভা...

নিউজ ডেস্কঃ বিগত আমলে ঢাকা-১১ আসনের ব্যবসা ও ভূমিদখলের ভাগ ব...

image

‎আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি ‎

নিউজ ডেস্কঃ মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলে...

image

ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করলে দেশে...

পাবনা প্রতিনিধিঃ পাবনা- ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) ...

image

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে ন...

নিউজ ডেস্ক : দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আ...

  • company_logo