• সমগ্র বাংলা

চাটমোহরে রাজা-হীরা-রুমার মাতা হালিমা বেগমের ইন্তেকাল

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাত পাড়া মহল্লার মরহুম হাজী আক্কাস আলী মাস্টারের স্ত্রী ও পাবনা ৩ আসনে গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী হাসানুল ইসলাম রাজা, সাবেক চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চাটমোহর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মাতা আলহাজ্ব হালিমা বেগম শনিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক ভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন হালিমা বেগম। তিনি কিডনি, ডায়াবেটিক সহ বিভিন্ন রোগের আক্রান্ত ছিলেন। 

মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে আফ্রাত পাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo