• সমগ্র বাংলা

গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর বিজয় নিশ্চিত করতে গোপালপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মরহুম হাফিজ তালুকদারের বয়েল প্রাঙ্গণে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তার সুযোগ্য কন্যা সাফওয়াত বিনতে সালাম।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান ভিপি, উপজেলা ও রবিএম পির সভাপতি খালেদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

নেতারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের পথ তৈরি করবে। তারা আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

দর্শনা থানা মহিলা দলের কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা  প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে চুয়...

image

১২ই ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ...

কক্সবাজার প্রতিনিধি : আগামী ১২ই ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগে...

image

চুয়াডাঙ্গার দর্শনায় জামাত বিএনপি সংঘর্ষ আহতেদের সার্বিক খ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা উজলপুর গ্রামে চলমা...

image

আধুনিক ও টেকসই উন্নত নীলফামারী গড়তে জামায়াত প্রার্থীর ইশ...

নীলফামারী প্রতিনিধি : আধুনিক টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী...

image

টেকনাফ গড়ার অঙ্গীকার করে জনগনের আইনি ভোগান্তি কমাতে টেকন...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিএনপি মনোনি...

  • company_logo