• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি নারায়ণগঞ্জ আমলী আদালত ফতুল্লায় মামলাটি দায়ের করেন।

মামলায় মোহাম্মদ শাহ আলম ছাড়াও তার স্ত্রী, দুই পুত্র এবং কর্মী সোহাগ ও শরীফকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও মো. শাহ আলম নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে উপস্থাপন করে হরিণ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। তিনি প্রচারণায় “তারেক রহমানের মার্কা হরিণ মার্কা, দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা” স্লোগান ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ আনা হয়। আবেদনে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর বিএনপি থেকে বহিষ্কৃত হলেও শাহ আলম নির্বাচনী প্রচারণায় তার প্রতীককে তারেক রহমান ও খালেদা জিয়ার মার্কা হিসেবে উপস্থাপন করছেন। এটি প্রতারণা ও জালিয়াতির শামিল। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “এই কারণে বাদী সাইফুল ইসলাম আদালতে জালিয়াতির মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।”

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo