ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তার নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে উন্নয়নের ২১ দফা ইশতেহার পাঠ করেন তিনি।
ইশতেহারে ফরিদপুর দুই আসনভুক্ত সালথা ও নগরকান্দা উপজেলার জন্য সম্পূর্ণ পরিকল্পনা ভিত্তিক দুটি পৃথক মাস্টার প্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে ধাপে ধাপে মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পাট নির্ভর কুটির শিল্প সম্প্রসারণের ভিত্তিতে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণ প্রদানপূর্বক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, প্রযুক্তি নির্ভর ও রপ্তানি ভিত্তিক কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা ও গবেষণালব্ধ আধুনিক জ্ঞানের প্রয়োগের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করা সহ নানা বিষয় ইশতেহারে স্থান পায়।
এ সময় তিনি ফরিদপুর দুই আসনকে টেন্ডারবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ...
বগুড়া প্রতিনিধি: বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপি মনোনীত প্...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নির্বাচনী বিশৃঙ্খলা ঠেকাতে ঠাকুরগাঁওয়ে ...
কক্সবাজার প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের...

মন্তব্য (০)