• সমগ্র বাংলা

ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ঢাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার উত্তরপাড়া কুড়িলটেক ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে ইলিয়াস শেখ ওরফে ইমন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় ঢাকার আব্দুল্লাপুর এলাকা থেকে হানিফা কাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ইলিয়াস শেখ দক্ষিণবাগের কলাপাটুয়া গ্রামের শরীফ শেখের ছেলে। গ্রেপ্তার হানিফা কাজী দক্ষিণবাগ এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে হাঁটুসমান পানির মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা (এফআইআর নং-০৩/২০২৬) দায়ের করা হয়। মামলার তদন্তে এসআই মো. মাসুদ রানা শামীম মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উত্তরা বিভাগের আব্দুল্লাপুর এলাকা থেকে অভিযুক্ত হানিফা কাজীকে গ্রেপ্তার করেন।

ওসি জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দোলান বাজারে তার দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo