• রাজনীতি

শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বরমী বাজারের বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী।

বিএনপিতে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস ছাত্তার, উপজেলার সিনিয়র সহসভাপতি মাওলানা  মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম ও শায়খুল হাদীস মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য মাওলানা  ইকবাল হোসেন প্রমুখ।

খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ লড়াই আন্দোলন রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে। আমাদের আশার প্রতিফলন হয়নি। যাঁরা ইসলামীক রাষ্ট্র কায়েমের কথা বলছে আসলে সেই দলগুলো  তার ধারে কাছে নেই । তুলনামূলক ভাবে আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয় বিএনপি। তাই আজ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে সামিল হলাম। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম বিএনপিতে যোগদান করলো। এটি সত্যিই আনন্দের। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সবচেয়ে সম্মানিত হবেন আলেম সমাজ।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo