• লিড নিউজ
  • রাজনীতি

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: কুড়িগ্রামে জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখান থেকে আমাদের উন্নয়ন শুরু হবে। এই জেলাকে উত্তরবঙ্গের রাজধানীতে পরিণত করা হবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবে।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

‎জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী। কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না, পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। এই দেশে আর কোনো জমিদারি চলবে না। ১৮ কোটি মানুষের বিজয় চাই।

‎তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে বুকে নিয়ে এগিয়ে যাবো। জুলাই আন্দোলনে মা-বোনদের গায়ে হাত দেওয়া হয়েছিল। কামানের সামনে দাঁড়িয়ে কলিজার টুকরা এক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেবো। এরাই আমাদের শক্তি জুগিয়েছিল। অথচ মায়েদের যেখানে এতো অবদান, সেখানে একটি দল ও তাদের লেলিয়ে দেওয়া বাহিনী তাদের গায়ে হাত দিচ্ছে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo