• সমগ্র বাংলা

বগুড়া-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যের অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া ২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যের অঙ্গীকার করেছেন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা ধানের শীষের পক্ষে একতা প্রকাশ করেন।

শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোস্তা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম। উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মীর শাহে আলম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বীর মুক্তিযোদ্ধারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ধানের শীষের পাশে দাঁড়াবেন। পরে দেশ ও জাতির কল্যানসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo