• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে অস্ত্র সহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পূর্বাচল আর্মি ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোলাকান্দাইল ও ভূলতা এলাকা থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হারুন মিয়ার ছেলে মো. কাওসার (২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামি মো. কাওসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

নির্বাচনকালীন সময়ে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “সেনাবাহিনীর কাছ থেকে গ্রেপ্তারকৃতদের গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo