ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ষড়যন্ত্রকারীরা জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
জুবায়ের বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছে। এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে।
জামায়াতের এ নেতা আরও বলেন, দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় জিডি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে অভিযোগ করে জুবায়ের বলেন, একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হবে।
এর আগে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে পথসভায় বিএনপির চেয়...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনস...
বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, &ls...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ...
নিউজ ডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা ম...

মন্তব্য (০)