• সমগ্র বাংলা

পাবনায় রাস্তার পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় রাস্তার পাশ থেকে পাবর্তী রানী সিং (৬৪) নামের এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া ও মন্ডতোষ রেল গেট থেকে চাটমোহরের দিকে যেতে বাঘাবাড়ি টু চাটমোহর মিনি বিশ্বরোডের ব্রীজের উত্তর পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে  স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই সুব্রত কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।

পুলিশ  জানায়, তার কাছে থাকা ব্যাগে জাতীয় পরিচয় পত্র আনুযায়ী তিনি পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা ও খগেন সিং এর স্ত্রী। তবে পুলিশ বলছে তিনি একজন বুদ্ধি প্রতিবদ্ধী। ধারণা করা হচ্ছে, তিনি শনিবার ভোর রাতের দিকে বাঘাবাড়ি টু চাটমোহর মিনি বিশ্বরোডের ব্রীজের পাশে সড়ক দুর্ঘটনায় সড়কের পাশে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে। তিনি একজন বুদ্ধি প্রতিবদ্ধী মহিলা ছিলেন বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo