প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস।
নিহতরা হলেন, উপজেলার নুরপুর গ্রামের শ্রী উজ্জ্বল পাহান(২৫), পিতা মৃত নরেন পাহান একই গ্রামের বীরেন পাহান (৫০), পিতা মৃত খোকা পাহান, বিপুল পাহান (২২) পিতা জিটুয়া পাহাড়, সঞ্জু উড়াও (৫০) পিতা মাংড়া উড়াও, বিপ্লব বড়ুয়া (২৫) পিতা অনিল পাহান বাটু।
জানা যায়, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পাটকাঠি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে ।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়কে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় পাঁচজন মারা গেছেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...
ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

মন্তব্য (০)