ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি উপস্থাপন করা হতে পারে।
সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য প্রবাহে স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তথ্য ভবনে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক শেষে উপদেষ্টা একথা বলেন।
বৈঠকে তাড়াহুড়া করে এই আইন না করার কথা বলেন কেউ কেউ। এতে সম্পাদক পরিষদ, অ্যাটকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসিসহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি অংশ নেয়নি। যারা আসেনি তাদের সাথে পরে যোগাযোগ করে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
সাংবাদিকতা ও সাংবাদিক সুরক্ষায় এই আইন জরুরি বলেও মন্তব্য করেন উপদেষ্টা।কেউ যদি মতামত দিতে চায় আগামী রোববারের মধ্যে দেওয়ার অনুরোধ জানান।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)