• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়েছে: আলী রীয়াজ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বি আই জি ডি আয়োজিত ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

‎আলী রীয়াজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পর্বের সূচনা তা অন্তর্বর্তী সরকারের৷ এই সময়টুকুর মধ্য দিয়ে বিবেচনা করলেই হবে না।’

‎জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের যে কমান্ড থাকে সেটা অন্তর্বর্তী সরকারের ছিল না। যারা রাজপথে ছিলেন তারাই যদি সরকার গঠন করতেন, তাহলে এ সমস্যা হতো না৷’

‎আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য বাস্তবায়নে সরকারের ক্ষমতা ও আগ্রহের অভাব থাকতে পারে। বড় কোনো রাজনৈতিক শক্তি বিকশিত হয়নি।’

‎সিভিল সোসাইটি অভ্যুত্থান পরবর্তী ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা দলীয় অনুচরবৃত্তি করেছে৷ সিভিল সোসাইটি সংগঠিতভাবে যে ভূমিকা পালন করতে পারতো তার ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে।’

‎২০২৪ সালে বিপ্লব হয়নি, গণ-অভ্যুত্থান হয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি বলেন, ‘গণভোট সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। নইলে আবারও পেছনে ফিরে যেতে হবে।’

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo