• সমগ্র বাংলা

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ৩ গ্রেনেড ও ৭১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পুলিশের ৩টি তাজা গ্রেনেড এবং ৭১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ২টা ২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর সংলগ্ন এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ফরিদপুর কোতোয়ালী থানাধীন বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে ঝোপঝাড়ের ভেতর অভিযান চালায়। সেখানে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ পাওয়া যায়।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ২৪ ইং ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালীন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল। প্রাথমিক পর্যবেক্ষণে র‌্যাবের ধারণা, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো সেই সময়েই ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট করা হয়েছিল।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় র‌্যাব নিয়মিতভাবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান পরিচালনা করছে। 

তিনি আরও বলেন, "লুট হওয়া এসব গোলাবারুদ উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo