• সমগ্র বাংলা

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ডোবা থেকে বিদেশি পিস্তল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, সাজ্জাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া সেনানিবাসের ৪০ বীর ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমালের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সঙ্গীয় ফোর্স একটি অভিযান চালায়। অভিযানে সাজ্জাদকে আটক করে সেনাবাহিনী।

এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে তার বাড়ির পিছনের ডোবা থেকে জার্মানের তৈরি ৯ মি:মি: পিস্তল উদ্ধার করা হয়।

একই সঙ্গে বাড়ি থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। এ ঘটনায় তার স্ত্রীকে সহযোগিতার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo