• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় মাঠ সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী বিলবোর্ড রাতের আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ‘আমরা জানি, কারা বা কারা এ কাজে জড়িত। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কোনো স্বেচ্ছাচারমূলক ব্যবস্থা নিচ্ছি না। তবে বারবার এমন ঘটনা ঘটলে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে সমর্পণ করব।’

তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফেস্টুন বিকৃতির ঘটনা সবার স্মৃতিতে আছে, যার প্রভাব নির্বাচনী ফলেও পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে, এখানকার দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা নতুন করে কোনো স্বৈরাচার গড়তে দেব না। তাই এমন কর্মকাণ্ড পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটির খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রিটার্নিং অফিসার সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo