• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে দেশীয় পাইপ গান, ককটেলও গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল ও থানা থেকে লুট হওয়া এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১১।

২৭ জানুয়ারী মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন উত্তর-পূর্ব শাহী মহল্লা নামক নিশ্চিতপুর এলাকার আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে মোঃ রনির বাড়ির সংলগ্ন খালি জায়গা থেকে একটি লম্বা আকৃতির ব্যাগ উদ্ধার করে কর্তব্যরত র‍্যাব সদস্যরা।

উদ্ধারকৃত ব্যাগটির চেইন খুলে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo