ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ‘ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত মির্জা আব্বাসের লোকজন তারা শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালান।’
বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে যে, এ সময় ভুয়া ভুয়া স্লোগানও দেন অনেকে। অপরদিকে আল্লাহু আকবর স্লোগান দেন নাসীরুদ্দীনের পক্ষের সমর্থকরা। পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের এ পিঠা উৎসবে অতিথি হিসেবে যান।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে একটি ভবন থেকে নোংরা পানি ফেলা হয় পাটওয়ারীর ওপর। এর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)