• লিড নিউজ
  • অর্থনীতি

‎ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে হবে: গভর্নর ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে দেশের বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জ অ্যান্ড রিকমেন্ডেশন’ শীর্ষক এক সেমিনারে এ পরামর্শ দেন তিনি।

‎তিনি বলেন, ‘ব্যবসায়ীদের আকৃষ্ট করতে বন্ড মার্কেটকে পুরোপুরি অটোমেটেড করতে হবে এবং প্রয়োজনে সরকারি প্রণোদনাও দেয়া যেতে পারে।’ এ সময় বন্ড মার্কেটকে শক্তিশালী করার বিষয়ে সরকারকে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন গভর্নর।

‎ড. আহসান এইচ বলেন, ‘বন্ড মার্কেট অটোমেটেড হলে খুব দ্রুতই এর আকার দ্বিগুণ হয়ে প্রায় ছয় ট্রিলিয়ন টাকায় পৌঁছাতে পারে। সরকার কথা ও কাজের মিল রাখতে পারলে ব্যাংক নির্ভরতা অনেকটাই কমে আসবে।’

‎এ সময় অর্থ সচিব জানান, শুধু সুকুক বন্ড বিক্রি করেই এক বছরে সরকার প্রায় ১৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। বন্ড ব্যবস্থাপনা উন্নত করা গেলে ব্যাংক থেকে বাড়তি চাপ কমবে বলে মত তার।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo