• লিড নিউজ
  • অর্থনীতি

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের থেকে কার্যকর উদ্যোগ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

‎বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন।
‎শওকত আজিজ রাসেল বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ফ্যাক্টরি বন্ধ থাকবে, বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই।

‎মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের পুঁজি অর্ধেকেরও বেশি কমে গেছে। ব্যাংকের টাকা শোধ করার কোনও উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় পরিশোধ করা সম্ভব হবে না।

‎সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দফতরে ঘুরেও কোনও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।
‎আমলাতান্ত্রিক জটিলতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে গিয়েছি কিন্তু সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনও সিদ্ধান্ত আসছে না।

‎বিটিএমএ’র পক্ষ থেকে দ্রুত নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে পুরো খাত আরও গভীর সংকটে পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo