• সমগ্র বাংলা

মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে: আফরোজা খানম রিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষের প্রতি ভালোবাসা অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, মানিকগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে তারা ধানের শীষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে।

তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যদি কোনো নেতাকর্মী সাধারণ মানুষের ওপর জুলুম, হয়রানি বা কষ্ট করে থাকে, তবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারী) মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে এবং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের সঙ্গে প্রতারণা নয়, বরং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির এই আন্দোলন ও সংগ্রাম।

পথসভায় উপস্থিত দলীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও মানবিক আচরণ করতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo