• সমগ্র বাংলা

টেকনাফ সৈকত থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ  সৈকত থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স প্রায় আট বছর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সমুদ্র  সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লোকজন সৈকতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সাগর পথে  মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলার থেকে শিশুটি পানিতে পড়ে মারা যায়। পড়ে ভাসতে ভাসতে সৈকতে আসে। উদ্ধার হওয়ার পর থেকে এ পর্যন্ত শিশুটির পরিচয় সনাক্ত করা যায় নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির গায়ে নীল রঙের ফুল হাতা টি-শার্ট ও প্যান্ট ছিল। এখনো পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo