• সমগ্র বাংলা

গাজীপুর জেলা এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম এম শোয়াইবকে আহ্বায়ক এবং খন্দকার আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।

দলের সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয় মাসের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রায়হান মিসবাহ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. শামীম শেখকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আসাদুল ইসলাম ইমন।

কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রায়হানকে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে গাজীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo