• শিক্ষা

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে নতুন তথ্য

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন ও অপপ্রচার চলছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করেছে, এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিগগিরই ফল প্রকাশ করা হবে।

‎প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান জানান, তারা এখনো নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাননি। তবে দ্রুততম সময়ে ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।

‎২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। ফলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন ফল প্রকাশ হবে। তবে পরীক্ষার ফল প্রকাশ বাতিল হবে বা না হবে—এমন কোনও তথ্য সঠিক নয়।

‎গত ৯ জানুয়ারি ৬১ জেলায় অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার আগে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন শেয়ার করা হয়। এছাড়া ‘ডিভাইস পার্টি’ নামে একটি গোষ্ঠী মোটা অঙ্কের টাকা নিয়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দেয়ার অভিযোগ রয়েছে।

‎এই অবৈধ কর্মকাণ্ডের কারণে ২০৭ জন পরীক্ষার্থী হাতেনাতে আটক হয়েছেন, যাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন এবং রংপুরে ২ জন রয়েছেন।

‎প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে কিছু পরীক্ষার্থী আন্দোলনে নেমেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই কারণে পরীক্ষা বাতিল করার সুযোগ নেই।

‎অধিদপ্তর নিশ্চিত করেছে, পরীক্ষা ও ফলাফল যথাযথভাবে সম্পন্ন হচ্ছে এবং ফল প্রকাশের অপেক্ষায় থাকতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo