ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও এক ওয়ার্ড যুবদলের সভাপতিকে পদ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের যৌথ স্বাক্ষরে পৃথক দুটি বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজুর রহমান সহ
দুই নেতা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে জড়িত ছিলেন। তাদের কার্যক্রমে দল ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়।
দলীয় সূত্র জানায়, সংগঠনকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নিরাপদ অভিব...
পাবনা প্রতিনিধি : পাবনার কাচারীপাড়ায় অভিযান চালিয়ে শটগানসহ এ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বর...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া...

মন্তব্য (০)