ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী...
নিউজ ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...
নিউজ ডেস্ক : সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সু...
নিউজ ডেস্ক : একদিকে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য, অন...
নিউজ ডেস্ক : ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন...

মন্তব্য (০)