• সমগ্র বাংলা

বয়লারের টিউব ফেটে বড়পুকুরিয়া তাপ বিদ্যৎ কেন্দ্র পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে অচল হয়ে পড়েছে। এতে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার ৩টি ইউনিটেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে ৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে। অতিরিক্ত তাপ চাপে আজ রবিবার সকাল ১১টার দিকে বয়লারের টিউব ফেটে গেছে। বয়লারের ভিতরে প্রবাহিত পানি প্রায় ১হাজার ফারেনহাইট তাপমাত্রা থাকে৷ শীতল হতে সপ্তাহ খানেক সময় লেগে যেতে পারে। তখন জানা যাবে ফাটলে  ক্ষতির পরিমান। মেরামত সাপেক্ষে ইউনিটটি আবারো সচল হলে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারবেন তারা।

অন্যদিকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে চীনা প্রকৌশলীরা ওভারহোলিং এর কাজ চালানোর কারনে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন যাবত নষ্ট হয়ে পড়ে রয়েছে। ফলে তাপ বিদ্যুৎ কেন্দ্র আপাততঃ বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

অন্যদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ থাকার কারনে লোড শেডিংয়ের কবলে পড়তে পারে উত্তরের জেলা গুলো।  এতে বিদ্যুৎ নির্ভর শিল্পকারখানায় উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি ভোগান্তির আশংকা দেখা দিয়েছে পুরো অঞ্চলে।

মন্তব্য (০)





image

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

নীলফামারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর...

image

নারায়ণগঞ্জে ৫৫ শতাংশের বেশি ভোট প্রদান করা হয়েছে: ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ...

image

জামায়াতের অভিযোগ: কৌশলগত মবের হামলা, ৩৩ কেন্দ্রের পুনঃভোট...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-২ ...

image

ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা: বিএনপি ও খেলাফত ম...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংস...

image

‎শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা

নিউজ ডেস্কঃ শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যাল...

  • company_logo