• সমগ্র বাংলা

বগুড়া-১ আসনে ধানের শীষের বৈধ প্রার্থী কাজী রফিক: নির্বাচন কমিশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কাজী রফিকের বিরুদ্ধে দায়েরকৃত আপিল প্রত্যাহার হওয়ায় তিনি ওই আসনে ধানের শীষের প্রার্থী হতে আর কোনো বাধা রইলো না।

রবিবার (১৮ জানুয়ারি) তার প্রার্থীতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কাজী রফিকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

ব্যারিস্টার কাজল বলেন, ওই আসনে মনোনয়নপ্রত্যাশী আরেকজন আহসানুল তৈয়ব জাকির। উনি কাজী রফিকের বিরুদ্ধে একটা আপিল দায়ের করেছিলেন। একই সঙ্গে উনি যে ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতেন, ওই ব্যাংকও একটা আপিল দায়ের করেছিল। নির্বাচন কমিশনের সামনে দলের নীতি-আদর্শ ও ঐক্যের স্বার্থে আজ কাজী রফিকের বিরুদ্ধে দায়েরকৃত ওই আপিলটি প্রত্যাহার করে নিয়েছেন জাকির। এই ঘোষণার পর জাকিরকে ধন্যবাদ জানান কাজী রফিক।

কাজী রফিকের বিরুদ্ধে আরও একটি আপিল ছিল ব্যাংকের বিরুদ্ধে। সেটার শুনানি হয়েছে গতকাল। ব্যাংক বলেছে, ইতিমধ্যে কাজী রফিকের সঙ্গে ব্যাংকের দেনা-পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় ও চাহিদা মতো অর্থ জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে ব্যাংকও আজ কাজী রফিকের আপিল প্রত্যাহারের আবেদন করেছে।
নির্বাচন কমিশনের আদেশের বিষয়টি স্পষ্ট করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে আর কোনো বাধা নেই। 

গত বছরের ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। গত ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে পরকীয়া দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে বৃদ্ধকে কিলঘুষ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় পরকীয়া সম্পর্কের...

image

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানম...

image

বগুড়ায় উত্তরা বাইক সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফ...

বগুড়া প্রতিনিধি :  বগুড়ায় এসিআই মটরস (ইয়ামাহা) এর পরিব...

image

দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ফিরোজ ...

image

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের ...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ন...

  • company_logo