• সমগ্র বাংলা

শ্রীপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় চালকের সহকারীর হাত বিচ্ছিন্ন এবং এক শিক্ষার্থী আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

 রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় এ দূর্ঘটনা  ঘটে।

টেংরা গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. ইকরাম হোসেন জানান, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে বাসে করে আসছিলো। বাসটি উপজেলার বৃন্দাবন এলাকায় পৌঁছামাত্র ছাত্রবহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এসময়  বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায় এবং  বাস চালকের সহকারীর হাত বিচ্ছিন্ন হয়ে কেটে পড়ে। এসময় এক শিক্ষার্থী আহত হয়েছে।

 তিনি আরও জানান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ৫৩ জন শিক্ষার্থী গ্রামীণ শিক্ষা কার্যক্রমে অংশ নিতে টেংরা গণস্বাস্থ্য কেন্দ্রে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের কমিউনিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে একটি প্রোগ্রামে অংশ নিতে শিক্ষার্থীরা দুটি বাসে রওনা হয়। পথিমধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। এতে মিরাজ নামে এক শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়। প্রোগ্রামটি বন্ধ করে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo