• সমগ্র বাংলা

পাবনায় বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরাইয়া জেলার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে।

সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে গত ১৩ জানুয়ারি নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় জিডি করেন। এরপর আজ (১৮ জানুয়ারি) রবিবার সকালে এলাকাবাসী জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিলের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, ‘নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর হাত-পা, মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের পরে মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo