• সমগ্র বাংলা

নির্বাচনকে সামনে রেখে মব সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে জুলাই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে"---নারায়ণগঞ্জে ভিপি নুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নির্বাচনকে সামনে রেখে একটি মহল মব সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে নানা বিভেদ সৃষ্টি করে জুলাই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। 

নুর বলেন, গত বছরের ৫ আগস্টের পূর্বে একটি মহল ফ্যাসিস্ট সরকারবিরোধি অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। তবে ৫ আগস্টের পরে তারা রাতারাতি বদলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারাই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভারতের দালাল বলে আখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিশ্বের কাছে বাংলাদেশকে তারা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চাইছে বলেও অভিযোগ তোলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

"ঢাকাস্থ গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণ" ব্যানারে আয়োজিত এই শোক সভায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধি: একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপু...

image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

  • company_logo