• সমগ্র বাংলা

উলিপুরে এসএসসি-৮৮ ব্যাচের কম্বল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' স্লোগানে শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
‎
‎শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
‎
‎কম্বল নিতে আসা অনেকেই বলেন, ‘অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই। গরম কাপর-চোপর কিনতে পারিনি। তাই জাড়ে খুবই কষ্টে ছিলাম। কম্বল পেয়ে খুব উপকার হইলো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো রাখেন।’  
‎
‎কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচের উলিপুর শাখার আহবায়ক শামীম আখতার আমীন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীন, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক  মেডিসিন বিভাগ ডা. আব্দুল ওহাব,ফরহাদ হোসেন মোল্লা, শাহানাজ শিরিন, মাহবুবার রহমান, এরশাদুন্নবী, আশরাফুল ইসলাম, আবু সাঈদ, শফিকুর রহমান, রন্জু প্রমুখ।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo