• সমগ্র বাংলা

মাগুরায় নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : আসন্ন মাগুরা–২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম ও খতিবদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  দীপংকর ঘোষ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম ও খতিবগণ তাঁদের খুতবা ও বয়ানের মাধ্যমে জনগণকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে পারেন।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নির্বাচনের সময় গুজব, সহিংসতা ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে সবাইকে সচেতন হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তারা জানান।

সভায় সভাপতিত্ব করেন ইসলামীক ফাউন্ডেশন, মাগুরার উপপরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তন (৩য় তলা), জেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র, পারনান্দুয়ালী, মাগুরায়। এতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটাধিকার প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ...

image

ফরিদপুরে গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছা...

ফরিদপুর প্রতিনিধি : সংগঠন নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুরে ভিন্ন আঙ...

image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র...

গাইবান্ধা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ...

image

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রু...

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়...

image

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধি: একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপু...

  • company_logo