• সমগ্র বাংলা

পাবনায় শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

গত মঙ্গলবার উপজেলার হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটলে পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের আবদাল পাড়া গ্রামের মাংস বিক্রেতা আশুর ছেলে আশরাফুল ঐ দিন সকালে বাড়ির পাশের পানের বোরজের জালে আটকা পড়া একটি শিয়াল ধরে গোপনে বাড়িতে নিয়ে আসে। পরে শিয়ালটি জবাই করে মাংস নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যেতে থাকে। পথিমধ্যে এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করে তার ব্যাগে কি। এসময় সে দৌড়ে পালিয়ে গিয়ে ধুলাউড়ি গ্রামে একটি জোলার ব্রিজের নিচে পুঁতে দেয়ার চেষ্টা করে। পরে এলাকার মানুষ তার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারে যে সে একটি শিয়ালের মাংস বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনা ক্রমশ এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত আশরাফুল গা ঢাকা দিয়েছে।

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি গত কয়েকদিন আগের। আমাদের এলাকাতেই এ ঘটনা ঘটেছে। তবে সেই ছেলেটি মাদকাসক্ত ও মানুষিক রোগী। একজন সুস্থ মস্তিস্কের মানুষ জেনে বুঝে এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেনা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। যে ছেলেটি এ কাজটি করেছে সে একজন মাদকাসক্ত। এখনও এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo