• আন্তর্জাতিক

‘মাচাদো অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেখা করেন ডনাল্ড ট্রাম্পের সঙ্গে। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন মাচাদো। এই উদ্যোগকে ‘পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
‎
‎নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মারিয়া আমার করা কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন।’
‎
‎মাচাদোকে ‘অসাধারণ একজন নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন’ বলেও প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি, তার সঙ্গে সাক্ষাৎ করাকে বড় সম্মান বলে উল্লেখ করেন।
‎
‎দুই নেতার এই সাক্ষাতের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন যে, ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন।
‎
‎তবে হোয়াইট হাউস থেকে এই বৈঠক সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এবিসি নিউজের সাংবাদিক মেরি ব্রুস বৈঠকটি নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি ‘দারুণ’ হয়েছে।
‎
‎হোয়াইট হাউস ছাড়ার সময় মাচাদো সাংবাদিকদের জানান, তিনি ট্রাম্পকে তার নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন এবং দুই দেশের (যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা) মধ্যকার সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি বৈঠকের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
‎
‎ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশটিকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার প্রচেষ্টার জন্য মাচাদো গত বছর নোবেল শান্তি পুরস্কার পান।
‎
‎২০২৫ সালের অক্টোবর মাসে পুরস্কার ঘোষণার পরপরই মাচাদো সেটি ট্রাম্প এবং ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে উৎসর্গ করেছিলেন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম...

image

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

২

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্...

image

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

৩

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শখের তালিকায় গলফ অন...

image

ভোটার তালিকা থেকে বাদ পড়ে বাংলাদেশে সাহিদা, ভারতে স্বামী-...

৪

ভারতের ইতিহাসে বৃহত্তম ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ ...

image

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

৫

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ব...

  • company_logo