• লিড নিউজ
  • জাতীয়

‎৫৪ বছরের ইতিহাসে রেকর্ড মুনাফা বিএসসির

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তার ৫৪ বছরের পথচলায় সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ৮০০ কোটি টাকা আয় করে ৩০৬.৫৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা বিএসসির ইতিহাসে সর্বোচ্চ। এই অভাবনীয় সাফল্যের পর ঋণের কিস্তি বাবদ সরকারের অনুকূলে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সংস্থাটি।

‎বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এই চেক হস্তান্তর করা হয়।

‎নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক আনুষ্ঠানিকভাবে এই লভ্যাংশ ও ঋণের কিস্তির চেক তুলে দেন।

‎চেক গ্রহণকালে প্রধান উপদেষ্টা বিএসসির এই ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিএসসি-কে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকতে হবে। প্রতিষ্ঠানটি যেভাবে লাভজনক অবস্থানে দাঁড়িয়েছে, তা ধরে রাখা জরুরি।’

‎তিনি বিএসসির নিজস্ব আয় দিয়ে ভবিষ্যতে আরও জাহাজ ক্রয় এবং বহর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্বমানের নাবিক তৈরিতে মেরিন একাডেমির প্রশিক্ষকদের যথাযথ সম্মানী দেয়ার নির্দেশনা দেন।

‎অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ ২৭ বছর জাহাজ সংগ্রহ বন্ধ থাকার পর ২০১৮-১৯ মেয়াদে বহরে যুক্ত হওয়া ৬টি আধুনিক জাহাজ বিএসসির এই রেকর্ড মুনাফায় মূল ভূমিকা পালন করেছে। বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’, ‘বাংলার অর্জন’, ‘বাংলার অগ্রযাত্রা’, ‘বাংলার অগ্রদূত’ এবং ‘বাংলার অগ্রগতি’–এই জাহাজগুলো আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাংলাদেশের পতাকা গৌরবের সঙ্গে বহন করছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।

‎বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনে বহর আরও বড় করার পরিকল্পনা নেয়া হয়েছে। এরইমধ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কেনা বাল্ক ক্যারিয়ার ‘বাংলার প্রগতি’ গত অক্টোবরে বহরে যুক্ত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি বহরে যুক্ত হবে দ্বিতীয় জাহাজ ‘বাংলার নবযাত্রা’। এ ছাড়া চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি বড় মাদার ভেসেল সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎উল্লেখ্য, চীন সরকারের ঋণে কেনা জাহাজের পাওনা বাবদ আগামী ১৩ বছরে বিএসসি সরকারকে মোট ২ হাজার ৪২৫ কোটি টাকা পরিশোধ করবে। আজকের এই চেক হস্তান্তরের মাধ্যমে সেই দায় পরিশোধের নিয়মিত প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo