• লিড নিউজ
  • জাতীয়

আবহাওয়া অধিদপ্তরের বার্তা: বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে শৈত্যপ্রবাহ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে আজ পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ১০ দিনের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহ আজই সবচেয়ে কম অঞ্চলে বিস্তৃত হয়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে খানিক কিছুটা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ আবার বাড়তে পারে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে অঞ্চলে আবার নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

‎বুধাবর (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই তেঁতুলিয়াতেই, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা সাত দিন ধরে তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। গত সোমবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

‎যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

‎আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে পাঁচটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। চলতি জানুয়ারি মাসের প্রায় শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বইছে। গত প্রায় চার দিন ধরে শৈত্যপ্রবাহ কমে আসছে। তবে আগামীকাল থেকে দেশের তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এটা চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। তারপর আবার তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার বেড়ে যাওয়ার পর আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আবার কমেছে। আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (০)





image

সংসদীয় সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীক...

নিউজ ডেস্কঃ সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্...

image

ওষুধ শিল্পের বিশ্বায়নে প্রবাসী বিজ্ঞানীদের মেধা কাজে লাগা...

নিউজ ডেস্কঃ প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধ...

image

‎রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ ...

image

‎দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উ...

image

‎দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের ল...

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

  • company_logo