ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল। দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।
সেখানে তিনি উল্লেখ করেন ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’
এছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে খেলাফত মজলিস। সেখানে তারা জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হব, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।
একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের মোবাইলে কল, এসএমএস করা হলেও তারা কোনো সাড়া দেননি।
১১ দলের একটি সূত্র জানিয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামি আন্দোলনের মিটিং শেষ হয়েছে। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্ত আসবে।
মঙ্গলবার দলটি জামায়াতের সঙ্গে এবং নিজস্বভাবে বসলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)