• সমগ্র বাংলা

চট্টগ্রামের হালিশহর সাগরপাড় এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের বন্দর থানার হালিশহর আনন্দবাজার সাগরপাড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) সকালে একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পুলিশ শনাক্ত করে জানাতে না পারলেও স্থানীয় একটি সূত্র জানায়, নিহত যুবকের নাম জয়ন্ত দাশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নালার পাশে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে বন্দর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’ তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম জয়ন্ত দাশ। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি হালিশহর আনন্দবাজার এলাকার আজমিয়া মসজিদের পাশের একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রান্ত বৈষ্ণব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে সাগর পাড়ের দিকে ঘুরতে আসলে বস্তাবন্দি একটি লাশ নালায় ফেলে রাখা অবস্থায় দেখতে পায়। পরে বন্দর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে এ...

গাইবান্ধা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের...

image

ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ধর্মীয় ও রা...

image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র...

গাইবান্ধা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ...

image

সাটু‌রিয়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতন:...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : মানিকগঞ্জের সাটুরিয়া...

image

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে বিএনপির কড়া ...

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ...

  • company_logo