ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গোটা জাতি আশান্বিত, কারণ এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্তমান রাজনৈতিক আবহের প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব বলেন, কঠিন একটা সময়ে দেশে ফিরেছেন তারেক রহমান। দেশের মানুষ বুকভরা আশা নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে।
এসময় মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও ২৪'র গনঅভ্যুত্থান যারা আন্দোলনে শামিল হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সৃষ্টি করেছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)